শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলার উন্নয়নে বিশেষ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:১৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও জনগণকে যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজর ৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে দায়িত্বরত র‌্যাব কমান্ডার, থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা।

সভায় উপস্থিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, আমি আপনাদের অভিভাবক বা শাসক হিসেবে নয়, একজন ভাই হিসেবে অনুরোধ করছি আমার এলাকা থেকে মাদক নির্মূল করুন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখুন। শ্রীমঙ্গল উপজেলাটি দেশের অন্যান্য অনেক এলাকার তুলনায় ব্যতিক্রম, কারণ এখানে রয়েছে সীমান্ত এলাকা, অসংখ্য পর্যটন স্পট, চা-বাগান, বনাঞ্চল, হাওর ও পাহাড়ি ছড়া। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসার কারণে এখানকার আইনশৃঙ্খলা রক্ষা খুবই গুরুত্বপূর্ণ ও একটি চ্যালেঞ্জিং বিষয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft