প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:১৮ পিএম

বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ৬টি চলতি বছরেই চালু হবে। আর সেগুলো বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপরই খুলবে এসব পাটকল। এছাড়া, বন্ধ থাকা অন্যান্য পাটকলগুলো পর্যায়ক্রমে চালু বা ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে বন্ধ মিল-কারখানা চালু করা এবং বেসরকারি খাতে লিজ দেওয়া মিলগুলোর উৎপাদন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত এক বৈঠক শেষে এসব কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এমন উদ্যোগের ফলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক অর্থ উপার্জন বাড়বে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
জ/উ