নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ পিএম

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদউল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আসাদউল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এ সময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনের ওপর চলাচল করতে গিয়ে আসাদ উল্লাহ ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft