জামালপুরে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাব্বির অনুমোদন ছাড়াই প্রায় ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, ডিজেল মজুতের অভিযোগে সাব্বিরকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft