তিন মাসের মধ্যে চালু হবে দারোয়ানি টেক্সটাইল মিল : শিল্প প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম

আগামী তিন মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানি টেক্সটাইল মিল চালুর ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রবিবার দুপুরে মিলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানি টেক্সটাইল মিল চালুর ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়েছে এবং বিনিয়োগকারীও পাওয়া গেছে। বন্ধ থাকা দেশের সবগুলো জুটমিল ও টেক্সটাইল মিল পর্যায়ক্রমে চালুর মধ্য দিয়ে অর্থনীতির চাকা সচলের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 

তিনি বলেন, একইসঙ্গে পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কৃষকরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেটিতে জোর দেওয়া হয়েছে। এছাড়া, পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর ধীরে ধীরে জনসচেতনতা তৈরি করা হবে। 

আরও পড়ুন : সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

এ সময় বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি বলেন, বিগত বছরগুলোর তুলনায় কৃষকরা এখন বেশি দামে পাট বিক্রি করছেন, কাঁচা পাট রফতানি কমায় পাটজাত দ্রব্য রফতানি বেড়েছে, পাট জাতদ্রব্য রফতানি করে গত বছরে ৮২০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

এ সময় নীলফামারী-০২ (সদর) আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুর রহমানসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft