সংরক্ষিত নারী আসনে নির্বাচনসহ ৫ বিষয়ে সভায় বসেছে ইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৪২ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ২:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ পাঁচটি বিষয় নিয়ে সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। ‎সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। 

এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি রয়েছে।

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। এরই মধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। 

আরও পড়ুন : সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  

আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনি ফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। এ নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft