সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-05T17:25:31+06:00
2026-04-05T17:25:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:২৫ পিএম 
সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে, অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিতে কাজ করছে, যার মধ্যে ১৪টা মিলের লিজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে।

রবিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, পাটকল ও পাট শ্রমিকদের নিয়ে আপনাদের দাবিগুলো সামনে বিবেচনা করে দেখবো। বিগত সরকার এ খাতে মনোযোগ দেয়নি। আপনাদের বাস্তবায়নযোগ্য দাবিগুলো পূরণে আমরা দ্রুতই কাজ করবো।


বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবি জানাচ্ছি। এজন্য এ সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো পাট মিল থেকে অতিরিক্ত লোকবল আর ব্যবস্থাপনার জন্য মাথাভারী প্রশাসন প্রথা বাদ করে মিলগুলো চালু করলে তা লাভজনক হবে বলে আশা করা যায়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির আট দফা দাবি লিখিতভাবে পেশ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো-রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা, পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেওয়া, পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ, মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।

জ/দি





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com