কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ২নং দাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম গৌরীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে গৌরীপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. সেলিম ওই কিশোরদের মধ্যে মারামারি থামাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের লাঠির আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে সেলিম মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন : যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজু নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft