রাজধানী জুড়ে ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযানে ডিএমপি
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম

ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ'র (ডিএমপি) বিশেষ অভিযান। শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউল হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।

তিনি জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোর হবে পুলিশ। তবে সকাল থেকে দেখা যায় অভিযানের খবরে আগে থেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আরও পড়ুন : জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমশিম রামেকের

ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে। বিভাগ গুলো হলো- রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান। অভিযানের আওতায় রয়েছে সড়কের পাশে গড়ে ওঠা খাবারের রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

ডিএমপি বলছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft