ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু’র খোঁজে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-04T12:48:48+06:00
2026-04-04T12:48:48+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু’র খোঁজে পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:৪৮ পিএম | ৪ এপ্রিল, ২০২৬ | শনিবার
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু’র খোঁজে পেন্টাগন
Advertisement
ইরানের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান 'এফ-১৫ ই' স্ট্রাইক ঈগল ভূপাতিত হয়েছে। খবর, দ্য টেলিগ্রাফের। শুক্রবার (৩ এপ্রিল) মধ্য ইরানে এই ঘটনা ঘটে। বিমানে থাকা দুই ক্রু সদস্যের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল।

তবে সবশেষ তথ্য অনুযায়ী, বিমানের দুই ক্রুর মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ধ্বংস করা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুই ক্রু সদস্যই প্যারাসুটের মাধ্যমে ইজেক্ট করেন।


বিবিসি এক প্রতিবেদনে জানায়, নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে পেতে ইরানি ভূখণ্ডে বড় ধরনের ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অপারেশন চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। 

তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, নিখোঁজ পাইলট সম্ভবত ইরানি বাহিনীর হাতে বন্দী হয়েছেন। এমনকি তাকে জীবিত ধরতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। নিখোঁজ ক্রু সদস্যের উদ্ধারের কাজ এখন টানটান উত্তেজনা বিরাজ করছে ইরানে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত