প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (০১ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ বৃহস্পতিবার ডিএমপির্এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১০০টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ১৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজিসহ মোট ১৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি পিকআপ, ৮৯টি ব্যাটারি চালিত রিক্সা ও ৫টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ৮টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জ/উ