লন্ডনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৫৫ এএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় শিক্ষা মন্ত্রণালয়। 

বৈঠকে অংশ নেন  ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রোথ মার্কেট’ বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্ব।

বৈঠকে বাংলাদেশের ইংরেজি শিক্ষার কারিকুলাম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় সাধনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী রূপান্তরের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের এ প্রস্তাবনা ও সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল ও ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft