১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন যে কারণে বাতিল
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৫৯ এএম

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর নন-ক্যাডার পদ থেকে ১০১ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন প্রকাশ করা হয়েছিল; কিন্তু বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি বা কমতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো। এ ছাড়া নানা জটিলতার কারণে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

পিএসসি জানিয়েছে, মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডারে ২ হাজার ৯৬৮ প্রার্থীকে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল পিএসসি। আজ ১০১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় সেই তালিকা থেকে প্রার্থীর সংখ্যা কিছুটা কমল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft