প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৩১ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় হারিয়ে যাওয়া ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৮ হাজার টাকা অল্প সময়ের মধ্যে উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামের সৌদি প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) মঙ্গলবার সকাল ১১টার দিকে নয়া বাজার থেকে বাবার বাড়ি চলনালী গ্রামে যাওয়ার পথে অসাবধানতাবশত একটি শপিং ব্যাগে থাকা ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৮ হাজার টাকা হারিয়ে ফেলেন। তিনি চাচঁকৈড় গারিষাপাড়া এলাকার ভ্যানচালক ওহাব আলীর ভ্যানে করে যাচ্ছিলেন।
ঘটনাটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নির্দেশনায় গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান দ্রুত পদক্ষেপ নেন। একপর্যায়ে ওই ভ্যানচালকের কাছেই হারানো মালামালের সন্ধান পাওয়া যায়। পরে সে মালামাল ফেরত দিতে বাধ্য হয়।
বিকেল সাড়ে চারটার দিকে এসআই আব্দুল হান্নান ভুক্তভোগীর কাছে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৮ হাজার টাকা বুঝিয়ে দেন। এতে প্রবাসীর পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এ বিষয়ে ঝর্ণা বেগম বলেন, “প্রথমে আমাদের কাছে স্বর্ণালংকার পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিল ওই ভ্যানচালক।
জ/দি