স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:২৩ পিএম

দুর্নীতির অভিযোগ থাকায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান তাদের আয়কর নথি জব্দ চেয়ে পৃথকভাবে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম করদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ যাবতীয় নথি জব্দ করা দরকার। শুনানি শেষে বিচারক তাদের আয়কর নথি জব্দের আদেশ দেন।

আরও পড়ুন : কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

২০২১ সালের ১২ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান পদোন্নতি পেয়ে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেন। এরপর ২০২৪ সালের ১১ জুন অবসরে যান তিনি।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ৫ মে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। পরদিন আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এরপর গত ২৪ মে হান্নান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft