প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ১৮.০৩.২০২৬ ১:৩৮ এএম

পুরান ঢাকার ইসলামপুরের কুমার টুলি জামে মসজিদে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সভাপতি এ. বি. এম. পারভেজ রেজার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা- ৭ আসনের বিএনপির সংসদ সদস্য পুরান ঢাকার কৃতিসন্তান হামিদুর রহমান হামিদ।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৬ মার্চ সোমবার ( ২৬ শে রমজান) এই দোয়া ও মোনাজাত করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা ও শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আসর নামাজের পর থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে এসময়
উপস্থিত ছিলেন।