এবার সালমানের বিপরীতে সামান্থা-নয়নতারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:০৪ পিএম

বলিউডে আবারও ঝড় তুলতে প্রস্তুত সালমান খান। একদিকে সীমান্তের উত্তেজনাপূর্ণ গল্পে তৈরি হচ্ছে তার বহুল আলোচিত সিনেমা, অন্যদিকে দক্ষিণের দুই তারকা সুন্দরীর সঙ্গে নতুন জুটি-সব মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এখন বলিউড ভাইজান। ভক্তরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ব্যাটল অব গালওয়ান’–এর জন্য, ঠিক তখনই সামনে এলো আরেক চমক, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও সামান্থা রুথ প্রভুর সঙ্গে আলাদা দুটি সিনেমায় পর্দা ভাগ করতে যাচ্ছেন এই বলিউড সুপারস্টার।

জানা যায়, সালমানের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া এবং এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।

এই সিনেমার কাজ শেষ হলেই নতুন আরেকটি বড় প্রকল্পে হাত দেবেন সালমান। তেলেগু পরিচালক বংশী পাইদিপল্লি পরিচালিত এবং প্রযোজক দিল রাজুর প্রযোজনায় নির্মিতব্য ওই সিনেমায় মূল নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। জানা যায়, এপ্রিলের মাঝামাঝি সময়েই এ প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : সংসার বাঁচাতে প্রয়োজনে মিডিয়া ছেড়ে দিতে চান পূজা চেরি

এতেই শেষ নয়। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন এক চ্যালেঞ্জ নিতে চলেছেন সালমান। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের সঙ্গে একটি সুপারহিরো ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাকশন ও বিনোদনে ভরপুর এই সিনেমাটি প্রযোজনা করবে মিথ্রি মুভি মেকার্স। সেখানে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থাকে।

এদিকে হাসপাতালে ভর্তি বাবা সেলিম খান এর শারীরিক অবস্থা এবং সাম্প্রতিক কয়েকটি সিনেমার বক্স অফিস ব্যর্থতা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন সালমান। তবে সামনে থাকা নতুন প্রকল্পগুলো তাকে নতুন করে আশাবাদী করে তুলেছে।

আরও পড়ুন : ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

সামান্থাকে নিয়ে তৈরি হতে যাওয়া সুপারহিরো সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। রিল লাইফ এন্টারটেইনমেন্টের সহযোগিতায় নির্মিত এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের নভেম্বরে।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে সালমান খানের কাজ করার ঘটনা খুব বেশি নেই। এর আগে শাহরুখ খান ও নয়নতারার জুটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এবার নয়নতারা ও সামান্থার সঙ্গে সালমানের নতুন জুটি দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে,তা নিয়েই এখন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft