মোজতবা খামেনি গুরুতর আহতের দাবি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৫৮ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় তিনি আহত হয়ে থাকতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনির প্রথম ভাষণ সম্প্রচারের পর ট্রাম্প এই মন্তব্য করেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলার পর তার আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, সেটি পুরোপুরি অস্বীকার করা যায় না। হামলায় তিনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন, তবে তিনি কোনোভাবে বেঁচে আছেন বলেও ধারণা করা যায়।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা অনুযায়ী মোজতবা খামেনি সম্ভবত আহত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে সাইপ্রাসে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি আহত হন। ওই হামলায় তার বাবা, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হয় যে হামলায় মোজতবা খামেনি আহত হয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ইরান   যুক্তরাষ্ট্র   ট্রাম্প   মোজতবা খামেনি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft