ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করছে ইসরাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে জানা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ভিডিও গোপন করার জন্য ইসরাইলি গণমাধ্যমগুলো কঠোর সেন্সরশীপ মেনে চলছে।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তাদের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর গোপন রাখতে ইসরায়েল বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরাগুলো সরিয়ে ফেলেছে।

মার্কিন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা ইসরায়েলে ইরানের বিধ্বংসি হামলার খবরাখবর যাতে বাইরে না আসে সেজন্য ব্যাপক কড়কড়ি আরোপের কথা জানিয়েছেন।    

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক ল্যারি জনসন এ ব্যাপারে বলেছেন, ইসরায়েল এতো বেশি ক্ষতির শিকার হয়েছে যে তারা প্রকৃত অবস্থা তুলে ধরার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে।

অবসরপ্রাপ্ত এই সাবেক মার্কিন সেনা অফিসার আরো বলেছেন, ইরানের আঘাতে ইসরায়েল অনেক বড় ক্ষতির মুখে পড়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft