ফের প্রেম গুঞ্জনে মালাইকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। অভিনয় কিংবা ব্যক্তিগত সম্পর্ক দুই কারণেই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। মালাইকা বরাবরই নিজের মতো করে চলায় বিশ্বাসী। তাই সম্পর্ক নিয়েও লুকোচুরি করতে দেখা যায়নি তাকে। অতীতের অনেক ঝড় ঝাপটা সামইলে বর্তমানে অনেকটাই শান্ত হয়েছেন মালাইকা। তবে বি-টাউনে শুরু হয়েছে ফের গুঞ্জন, শোনা যাচ্ছে নতুন মানুষের প্রেমে পড়েছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন অভিনেত্রী। বেশ ঘনিষ্ঠ অবস্থায় ছিল দুজন। পিছন দিক থেকে মালাইকাকে জড়িয়ে ধরেছিলেন ওই পুরুষ। স্বাভাবিকভাবে ওই ভিডিও নিয়ে নেটদুনিয়ায় চলছে চর্চা।

তবে জানা যায়, মালাইকার সঙ্গে ভিডিওতে দেখতে পাওয়া পুরুষ হলেন সোরাব বেদি। তাকে রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলায়’ দেখা গিয়েছিল। এছাড়া ‘চাঁদ জলনে লাগা’ নামে এক ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। বয়স ৩০-এর আশপাশে হবে। সুতরাং পঞ্চাশোর্ধ্ব মালাইকার তিনি হাঁটুর বয়সি।

আরও পড়ুন : সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন, প্রশ্ন শবনম ফারিয়ার

যদিও প্রেমের গুঞ্জনে এখনো সিলমোহর দেননি কেউ। মালাইকা কিংবা সোরাব- কেউ কিছুই বলেননি। তবে নেটিজেনরা আপাতত মালাইকার জীবনের নতুন প্রেম নিয়ে আলোচনায় ব্যস্ত।

এদিকে বয়স হলেও মালাইকা বরাবরই বেশ রঙিন। তার জীবনের সঙ্গে জুড়েছে একাধিক পুরুষের নাম। সম্প্রতি হিরে ব্য়বসায়ী হর্ষ মেহেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টে একসঙ্গে দেখাও গিয়েছিল তাকে। দুজনের বয়সের ফারাক প্রায় ১৯ বছর। শোনা গিয়েছিল, হাঁটুর বয়সি হর্ষের সঙ্গে নাকি স্থায়ী হওয়ার পরিকল্পনাও শুরু করেছিলেন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। বেশ কয়েক দিন ডেটিংয়ের পর এনরিক ইগলেসিয়াসের কনসার্টে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় দুজনকে। তার আগে নাকি স্পেনে একসঙ্গে ছুটিও কাটান।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft