যুদ্ধ শুরুর পর পুতিন-ট্রাম্পের প্রথম ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:৫৮ এএম

ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝেই প্রায় এক ঘণ্টা ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) দীর্ঘ এই ফোনালাপের মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ। গত ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতার মধ্যে কথা হলো। 

পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। 

ইরান যুদ্ধে বরাবরই তেহরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। 

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft