পাটগ্রাম সীমান্ত থেকে যুবককে তুলে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-24T15:57:03+06:00
2026-01-24T15:57:03+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাটগ্রাম সীমান্ত থেকে যুবককে তুলে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
⏲ ৩:৫৭ পিএম | ২৪ জানুয়ারি, ২০২৬ | শনিবার
পাটগ্রাম সীমান্ত থেকে যুবককে তুলে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার( ২৪ জানুয়ারি) দিবাগত ভোর ৩ টায় উপজেলার জমগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। তিনি পাটগ্রাম উপজেলার পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।


জানা যায়, পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ তাকে আটক করেছে। এ ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত