কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

অনলাইন ডেস্ক

দেশজুড়ে

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

2026-01-08T19:32:33+06:00
2026-01-08T22:49:15+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
অনলাইন ডেস্ক
⏲ ৭:৩২ পিএম | ৮ জানুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয়রা একটি গোডাউনে ধোঁয়া দেখতে পায়।


পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের ৬টি ইউনিট কাজ করছে, আরো দুটি ইউনিট আসছে। পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।


  বিষয়:   দেশজুড়ে  গাজীপুর  আগুন  ফায়ার সার্ভিস 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত