রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২২ পিএম

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। 

তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো–ট ২২-৭১৭০ নম্বরের আলুবোঝাই ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া সজিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft