১০ লাখ ডলার অনুদান দেবে টেইলর সুইফট
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম

মঞ্চের ঝলমলে আলো, বিশ্ব চার্টে শীর্ষস্থান আর কোটি ভক্তের উন্মাদনার বাইরেও টেইলর সুইফটের আরেকটি পরিচয় আছে, সেটি হলো মানবিকতার প্রতীক। এবার তিনি যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার বা প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন। 

বড় অঙ্কের অনুদানটি বিশেষভাবে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা এই সংস্থাকে ছুটির মৌসুমে সহায়তার জন্য দেওয়া হয়েছে। এর আগেও টেইলর সুইফট ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। গত বছরের অক্টোবরে তিনি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন হারিকেন হেলেন ও মিল্টন পরবর্তী ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর সহায়তায়। 

আরও পড়ুন : তারেক রহমানের প্রত্যাবর্তনে ন্যান্সির গান ‘নেতা আসছে’

এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পরও ১০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন তিনি।

মার্কিন গণমাধ্যম অনুযায়ী, যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত মঙ্গলবার ফিডিং আমেরিকার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এ তথ্যটি জানানো হয়। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে।

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, টেইলর সুইফটের এ উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   হলিউড   টেইলর সুইফট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft