সাগরে ২দিন নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, আইএসপিআরের সতর্ক বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম

বাংলাদেশ নৌবাহিনী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর (সোম ও মঙ্গলবার) মাঝ সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় যাতায়াত পরিহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে। এতে বলা বলেছে, ২৯-৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে।

এসময় জানমালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   আইএসপিআর   বাংলাদেশ নৌবাহিনী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft