প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন-ভাংচুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৪ এএম

রাজধানীর কাওরানবাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা। প্রথম আলো অফিসের সামনে আগুন ধরিয়ে দিয়েছে তারা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিসটিতে।

আরও পড়ুন: প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করছে: রিজওয়ানা হাসান

তেজগাঁও থানার ওসি বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন।

তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়।

প্রথম আলোর অফিসের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত আসছে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হামলা   আগুন   ভাংচুর   প্রথম আলো   ডেইলি স্টার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft