আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম আপডেট: ১৭.১২.২০২৫ ১২:১৫ পিএম

লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান। এছাড়াও দেশে ফেরার সময় লন্ডন এয়ারপোর্টে বিদায় দিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান তিনি। 

আরও পড়ুন : দেশে ফেরার তারিখ নিজেই জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'প্রিয় ভাই ও বোনেরা: আপনাদের সাথে আমি দীর্ঘ ১৮ বছর ছিলাম। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ-কষ্ট শেয়ার করেছি। আজকে যুক্তরাজ্যে যারা আছেন, বিশেষকরে 'ইয়াং জেনারেশন' সবার প্রতি আমার একটি অনুরোধ, ইনশাল্লাহ আগামী ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি, তাই সেদিন আপনারা কেউ দোয়া করে এয়ারপোর্টে যাবেন না। কারণ- একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে ভিড় করা সবাই বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে।' 

তারেক রহমান জোর দিয়ে বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নিবো, তারা দল ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রেখেছেন। বক্তব্যের শেষ পর্যায়ে সবার কাছে নিজের ও খালেদা জিয়ার জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লন্ডন   যুক্তরাজ্য   বিএনপি   তারেক রহমান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft