প্রধান বিচারপতির সঙ্গে একান্ত বৈঠকে সিইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম আপডেট: ০৯.১২.২০২৫ ৭:৩৯ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তারা একান্ত বৈঠকে বসেন।

এর আগে দুপুর ২টার আগে ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।

জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে কথা হবে। এ ছাড়া আসন্ন নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও আলোচনা করবেন তারা।

জদি/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft