মর্যাদাপূর্ণ 'আয়রনম্যান' রেস সম্পন্ন করলেন বাংলাদেশের আল আমিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১০:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টার মর্যাদাপূর্ণ আয়রনম্যান ৭০.৩ লা কুইন্টা, ইউএসএ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের অ্যাথলেট মো. আল আমিন মিয়া।

সাঁতার, সাইক্লিং এবং রান-এই তিন ধাপ মিলিয়ে মোট ৭০.৩ মাইলের কঠিন চ্যালেঞ্জ শেষ করে তিনি বাংলাদেশের পতাকা উঁচু করে ধরেছেন আন্তর্জাতিক অঙ্গনে।

আরও পড়ুন : বার্নাব্যুতে সেল্টা ভিগোর কাছে রিয়াল মাদ্রিদের লজ্জার হার

প্রতিযোগিতা শেষে আল আমিন বলেন, এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। কঠোর প্রস্তুতি, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা ছাড়া এ রেস শেষ করা সম্ভব ছিল না। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।

এই যাত্রায় যারা স্পনসর ও সহযোগিতা করেছেন আল আমিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জদি/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র   ক্যালিফোর্নিয়া   আয়রনম্যান ৭০.৩ লা কুইন্টা   বাংলাদেশ   মো. আল আমিন মিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft