বার্নাব্যুতে সেল্টা ভিগোর কাছে রিয়াল মাদ্রিদের লজ্জার হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৪ এএম

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর কাছে ২-০ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। রোববার (৭ ডিসেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু'তে ভিগোকে আতিথ্য দেয় রিয়াল।

২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল সেল্টা। একইসাথে ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় লস ব্লাঙ্কোসদের হারাতে পারল তারা, মাঝে জয়হীন ছিল ২২ ম্যাচে।

এদিন পুরো ম্যাচজুড়ে তেমন কিছুই দেখাতে পারেনি লস ব্ল্যাঙ্কোস'রা। টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ থাকলেও তা নষ্ট করেছে রিয়াল।

আরও পড়ুন : ‘‘সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই’’

প্রথমার্ধ গোলশূন্যের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয় সেল্টা ভিগো। বদলি হিসেবে মাঠে নেমে দারুণ দক্ষতায় খেলার ৫৩ মিনিটে দলকে ১-০ গোলের লিড এনে দেন উইলিয়ট সুইডবার্গ।

ম্যাচের ৬৪তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। আগের মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান গার্সিয়া। পরের মিনিটে আবার একই কাজ করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে।

ইনজুরি টাইমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন রদ্রিগো ও ভালভার্দে।

আরও পড়ুন : গ্রিভস-রোচ বীরত্বে উইন্ডিজের অবিশ্বাস্য ড্র

যোগ করা সময়ের ৩ মিনিটে উইলিয়টের দ্বিতীয় গোলে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের হার। ১৬ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মাদ্রিদের দলটি ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

উল্লেখ্য, লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার ঘরের মাঠেই চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির মোকাবিলা করবে তারা।

জদি/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft