এভার কেয়ারের সিসিইউতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের মা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সবশেষ শরীরিক অবস্থাজানিয়ে সাংবাদিকদের ব্রিফ করে থাকেন।
একই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তার মা বেগম জেবুন নেসা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার বয়স প্রায় ৮২ বছর। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৪ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগের দিন ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
এক দিকে দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, আরেক দিকে মা-দু’জনেই সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আছেন। খালেদা জিয়া এবং মায়ের এই সংকটকালে তিনি সবার দোয়া চেয়েছেন।
জ/উ