শ্রীলংকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম আপডেট: ০৩.১২.২০২৫ ৭:৩৮ পিএম

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলংকার উদ্দেশে যাত্রা করে।

১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইটসহ বিপুল পরিমাণ ওষুধ। সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলেন, মানবিক এ সহায়তা শ্রীলংকায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকারের নির্দশনায় বৈশ্বিক যে কোন প্রয়োজনে বাংরাদেশ সশস্ত্র বাহিনী অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, শ্রীলংকায় বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৩৪ জন এবং নিখোঁজ রয়েছে কমপক্ষে ২ শতাধিক।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীলংকা   ঘূর্ণিঝড়   বন্যা   বাংলাদেশ   ত্রাণ সহায়তা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft