বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জার্মানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা করছে জার্মানি। আজ বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ প্রত্যাশা ব্যক্ত করেন।

জার্মান রাষ্ট্রদূত জানান, তারা আশা করছেন আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি হবে। প্রধান উপদেষ্টা যে ৬০ শতাংশ ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন, সেটির সঙ্গেও তারা একমত।

একইসঙ্গে তিনি বলেন, প্রচার-প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে—এটাই জার্মানির প্রত্যাশা।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   জার্মানি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft