শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র শাহবাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম

বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাবির শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসি দিকে ছুটে যায়। পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন।

আরও পড়ুন- বাউল আবুল সরকারের গ্রেপ্তার মেনে নেবো না: ফরহাদ মজহার

মেট্রোরেলের নিচে আহত অবস্থায় পড়েছিলেন শাকিল নামের এক ছাত্র। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শাহবাগের যান চলাচল বন্ধ রয়েছে।

পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এ সময় মোবাশ্বেরের বিরুদ্ধে অশালীন স্লোগানও দেয়া হচ্ছে।

আরও পড়ুন- এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে। রমনা বিভাগের ডিসি মো. মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচী পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ এখনও দফায় দফায় চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft