নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি : রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায় রয়েছে আর তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেয়া দরকার তা নেয়া হবে। বলেন, নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
 
এসময় তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া।

আরও পড়ুন : দলের জ্যেষ্ঠ নেতাদের আচরণে হতাশ, পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার
 
ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে; রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে বলেও জানান তিনি।
 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   যুগ্ম মহাসচিব   রুহুল কবির রিজভী   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft