কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় : উপদেষ্টা ফরিদা আখতার
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ২৫.১১.২০২৫ ৮:২৮ পিএম

কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় বলে মনে করেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে 'কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার' নিয়ে কর্মশালায় এমনটাই জানান তিনি। 

উপদেষ্টা বলেন, হার্ভিসাইড বা আগাছানাশক শুধু জমিরই নয়, প্রাণীদের অবাধ চলাফেরার ক্ষেত্রেও বিপজ্জনক। এই ধরনের রাসায়নিক ব্যবহারের কারণে কৃষিজমি উর্বরতা হারাচ্ছে। কৃষি এবং ভূমি ব্যবহারে সমন্বিত পদক্ষেপ দরকার। 

এ সময়, উর্বর জমিতে অবাধে তামাক চাষ হচ্ছে উল্লেখ করে বলেন, কৃষি জমির বাণিজ্যিক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। এজন্য, খাদ্য উৎপাদনে সার্বভৌমত্ব রক্ষার তাগিদ দেন তিনি। 

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৭০৫

উপদেষ্টা আরও জানান, শুধু বোরো ধানের ওপর নির্ভরতা বাড়ছে। যা টেকসই কোনো পন্থা নয়। 

অপরদিকে বক্তারা বলেন, কৃষি জমি সুরক্ষায় শক্ত নীতি প্রয়োজন। সরকারি খাস জমি চারণভূমি হিসেবে ঘোষণা করতে হবে। ভূমির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিকল্প নেই। অকৃষি কাজে জমির ব্যবহার বন্ধ করাও জরুরি বলেও মত তাদের।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কীটনাশক   মৎস্য   প্রাণিসম্পদ   উপদেষ্টা   ফরিদা আখতার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft