বিপিএলে যুক্ত হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম

শেষ মুহূর্তে বিপিএলে যুক্ত হলো নতুন দল। প্রথমবার টুর্নামেন্টে অংশ নেবে নোয়াখালী। তাইতো ৫ নয়, ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর। দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’।

আগামী ২৭ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সবকটি দলকে। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর।

আরও পড়ুন : ১০ জনের দল নিয়ে এভারটনের ম্যানইউ জয়

এছাড়াও বিপিএলে থাকছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস। ৩ দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে অকশন। এদিকে আগামী ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নোয়াখালী এক্সপ্রেস   বিপিএল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft