ইথিওপিয়ার আগ্নেয়গিরি : ভারত-গালফ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:২৮ এএম

১২ হাজার বছরে প্রথমবার জেগে উঠলো ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। রোববার স্থানীয় সময় সকালে উত্তর ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি থেকে হঠাৎ শুরু হয় অগ্ন্যুৎপাত।

এছাড়াও ভারত ও গালফ দেশের (জিসিসি) মধ্যে বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। ছাইয়ের মেঘ লোহিত সাগরের ওপরে ছড়িয়ে পড়ায় এয়ার রুটগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। 

প্রভাবিত রুটগুলোর মধ্যে ভারতের বিভিন্ন শহর এবং আবুধাবি ও দুবাই রয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রী ও ক্রুর নিরাপত্তার জন্য পরিস্থিতি পর্যালোচনা করার সময় তারা কিছু ফ্লাইট বাতিল করেছে।

আরও পড়ুন : আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ জন নিহতের দাবি তালেবানের

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রভাবিত অঞ্চলের ওপর দিয়ে যাওয়া বিমানগুলোর 'প্রিকশনরি চেক' করার কারণে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

এরইমধ্যে, গতকাল থেকে দুবাই হয়ে হায়দরাবাদগামী 'এআই-২২২০৪' এবং চেন্নাইগামী 'এআই-২২১২' ফ্লাইট বাতিল করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft