খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সবশেষ খবর অনু্যায়ী, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত ৮টায়।

গতকাল রোববার (২৩ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের।

আরও পড়ুন : সাংবাদিকদের উদ্দেশে যে বার্তা দিলেন অ্যাটর্নি জেনারেল

এদিন তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার নতুন আপডেট পাওয়া যাবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   খালেদা জিয়া     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft