রাজউকের টিওডি প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজউক একটি বসবাসের অযোগ্য শহরকে বাসযোগ্য করার চেষ্টা করছে। এ কাজে সমালোচনা না করে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা জানি, পরিবর্তন আনতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমাদের প্রতিষ্ঠান গুলোতে পরিবর্তন আনতে হবে যেন আমরা সুচারুভাবে কাজগুলো করতে পারি। 

আজ রোববার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাইকার কারিগরি সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)  কর্তৃক বাস্তবায়নাধীন “Project for Development of Policy and Guidelines for Transit oriented Development along Mass Transit Corridors” শীর্ষক প্রকল্পের ৪র্থ সেমিনারে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন- শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

সেমিনারে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, সচিব, এবং জাইকার বাংলাদেশ এর প্রধান রিপ্রেসেন্টেটিভ মিঃ ইচিগুচি তমহিদে। 

সেমিনারের সূচনা বক্তব্যে রাজউকের নগর পরিকল্পনাবিদ ও প্রকল্প পরিচালক মাহফুজা আক্তার প্রকল্পের প্রেক্ষাপট, কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) গাইডলাইন সরকার কর্তৃক অনুমোদিত হয়ে গেজেট আকারে প্রকাশিত হয়েছে সে বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে রাজউক এবং জাইকার মধ্যে সহযোগিতা টেকসই রূপান্তরের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। টিওডি প্রকল্পের অধীনে প্রাপ্ত সাফল্য আমাদের নগর মানসিকতার পরিবর্তনকে প্রতিফলিত করে। 

রাজউক চেয়ারম্যান বলেন, আমাদের বিশদ এলাকা পরিকল্পনা (ড্যাপ) টিওডি কাঠামোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় ভূমি ব্যবহারের নিয়মকানুন এবং জোনিং নীতিগুলি ড্যাপ প্রদান করে। আমাদের গেজেটেড টিওডি নির্দেশিকাতে বিশদ বিবরণ দেওয়া হয়েছে যেখানে টিওডি জোনগুলি ঘন, উচ্চমানের এবং ন্যায়সঙ্গত উন্নয়নকে উৎসাহিত করার জন্য সরবরাহ করা হয়েছে যা হাঁটার দূরত্বের মধ্যে আমাদের গণপরিবহন নেটওয়ার্কের পরিপূরক। 

তিনি আরও বলেন, এই দৃষ্টিভঙ্গি কেবল রাজউক দ্বারা বাস্তবায়িত হতে পারে না। টিওডি প্রকল্পটি বাস্তবায়নে একটি আন্তঃসংস্থা সমন্বয়ের প্রয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   রাজউক   ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট   উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft