ফের রাজধানীতে ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৬:২৮ পিএম

রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩-৫ সেকেন্ড এ ভূমিকম্পে মৃদু ঝাঁকুনি অনুভূত হয়। এর মাত্রা ৩ দশমিক ৭ বলে জানা গেছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সাংবাদিকদের জানান, তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   রাজধানী   ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft