সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ১:৪১ পিএম

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজওয়ানা বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না, নাগরিকরা নিজেরা পরিবর্তনের উদ্যোগ না নিলে পরিবর্তন আসবে না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি ঠিক থাকলে এমন আন্দোলন হতো না। পুরোনোকে নিয়ম ধরে নিলে চলবে না। সন্দেহ এবং অবিশ্বাসকে ভিত্তি করে কোনো পরিবর্তন আনা যায় না।

আরও পড়ুন : যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মানুষ বদলানোর চেয়ে নিয়ম ঠিক করতেই বেশি গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, নিয়ম ঠিক থাকলে ফলাফল আসবেই। আমরা সেই নিয়মগুলো ঠিক করতে কাজ করছি।

নদী দূষণ রোধে দ্রুত সিদ্ধান্ত আসবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, দূষণের শুধু একটি অংশ নিয়ে কাজ করলে হবে না, পুরো ব্যবস্থাটাকে সামগ্রিকভাবে (কমপ্রিহেনসিভভাবে) দেখতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা   সৈয়দা রিজওয়ানা হাসান   রাজধানী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft