ভূমিকম্পের কারণে দেশের ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৮:৩৮ পিএম

দেশজুড়ে হওয়া ভূমিকম্পে সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনও বন্ধ আছে। শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এসব তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড (পিডিবি)।

বার্তায় পিডিবি জানায়য়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।

এ ছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft