সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে হোয়াইট হাউস ডিনারে রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:২০ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৪:১৭ পিএম

সৌদি যুবরাজের সম্মানে হোয়াইটহাউস আয়োজিত নৈশভোজে যোগ দেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে এই ডিনারে ছিলেন নানা অঙ্গনের তারকারা।

ডিনারের আগে হোয়াইট হাউসের অতিথিদের সামনে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রোনালদোকে হোস্ট করা তার জন্য 'অনেক সম্মানের'। 

সম্প্রতি, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার দেশের তেলের ওপর নির্ভরতা কমাতে খেলাধুলা ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন।

আরও পড়ুন : মুশফিকের শততম টেস্ট, ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে রোনালদো ডিনারে উপস্থিত ছিলেন। তবে, তিনি ক্রাউন প্রিন্সের অফিসিয়াল দলবলে অংশ ছিলেন কিনা তা নিশ্চিত করেননি।

ডিনারে উপস্থিত ছিলেন ইলন মাস্ক এবং অন্যান্য প্রভাবশালী ব্যবসায়ী, যেমন অ্যাপল সিইও টিম কুক। 

ক্রাউন প্রিন্সকে 'আমাদের বস' হিসেবে মিডিয়ার সামনে মন্তব্য করেন । তিনি সৌদি আরবে পর্যটন ও উন্নয়ন প্রকল্পের প্রসারে অংশগ্রহণ করছেন এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজনের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ক্রিস্টিয়ানো রোনালদো   হোয়াইটহাউস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft