মুশফিকের শততম টেস্ট, ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:১৬ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ১:২৬ পিএম

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। মুশফিকের শততম টেস্টে এদিন ম্যাচের আগে দশ মিনিটের বিশেষ আয়োজন করে বিসিবি। এরপর ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের হাত ধরে দারুণ শুরু পায় বাংলাদেশ।

দলীয় ৫২ রানে সাদমান ইসলাম ফিরলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এই ম্যাচে টাইগার একাদশে আছে দুই পরিবর্তন। হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

আরও পড়ুন : ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

অপরদিকে, আয়ারল্যান্ড একাদশে অভিষেক হয়েছে লেগ স্পিনার গ্যাভিন হোয়ের। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭৩ রান। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মিরপুর   টেস্ট   বাংলাদেশ   বিসিবি   আয়ারল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft