ধানমন্ডি ৩২- এ বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানিয়েছেন তিনি।

অভিনেত্রী লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী।

আরও পড়ুন : ১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

আজ ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক দল জনতা এগুলোর সঙ্গে যাচ্ছেন।

পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft