আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম

আজ বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। আপনারা দেখেন ৫ আগস্টের আগে এবং পরে তারেক রহমানের ভূমিকা। আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, পরে রাষ্ট্র নির্মাণে যে প্রেরণাদায়ক বক্তব্য তারেক রহমান সাহেব দিয়েছেন তা শিক্ষণীয়। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনো নোংরা ভাষায় আক্রমণ করেননি। তিনি স্বাভাবিক ভাষায় কথা বলেছেন। 

আরও পড়ুন- সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায়দায়িত্ব নেবে না বিএনপি: আমীর খসরু

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ছিল মানুষের শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল। যারা জোর করে ক্ষমতা আকড়ে রেখেছিল। তারা ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে। তারা বড় বড় প্রকল্পের নামে টাকা পাচার করেছে। সেই লোভে তারা লকডাউনের নামে আবার কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায়। আর তার জন্য আগুন দিয়ে মানুষ মারছে। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের। সেটি আবারও তারা প্রমাণ করেছে। 

রাষ্ট্র ক্ষমতায় থাকাকালেও আওয়ামী লীগ এটা করেছে বলেও অভিযোগ করেন রিজভী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   রুহুল কবির রিজভী   আওয়ামী লীগ   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft