সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায়দায়িত্ব নেবে না বিএনপি: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।’

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন আমীর খসরু।

আরও পড়ুন- আন্দোলনরত ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

তিনি বলেন, ‘কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু।’

আরও পড়ুন- দেশে উদ্দেশ্যমূলকভাবে সংকট তৈরি করা হয়েছে: ফখরুল

আমীর খসরু বলেন, ‘সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায়। সব দেশই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   আমীর খসরু মাহমুদ চৌধুরী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft