রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:৪৭ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ৩:১০ পিএম

রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর এই খেলোয়াড়রা সহযোগিতা না করলে পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়। কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।

নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে; এ প্রসঙ্গে তিনি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।

আরও পড়ুন- আগামী নির্বাচন হবে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এ কারণে নির্বাচনের অংশীজনদের কাছে আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছি।

এসময় সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন প্রধান নির্বাচন কমিশনার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   নির্বাচন কমিশন   প্রধান নির্বাচন কমিশনার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft